[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedনগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাউজানের যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

নগরীতে সন্ত্রাসীদের গুলিতে রাউজানের যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রাউজানের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকার শহিদ নগর কলোনিতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সোহেল রাজু(২৮)। তিনি রাউজান উপজেলার কদলপুরের বিন্দু মাসির ছেলে রাজু নামে পরিচিত এবং রাউজানের আলোচিত যুবদল কর্মী নাছির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রৌফাবাদ এলাকায় অবস্থানকালে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন এবং পাশেই থাকা এক শিশু গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের রাউজানের ২৪ জন ব্যক্তি বিভিন্ন সহিংসতায় প্রাণ হারালেন। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কিছুক্ষণ পর আসছে…।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this