
রাউজান প্রতিনিধি ঃ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মগ্রাম পূর্ব আবুরখীল তালুকদার পাড়ায় ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবীর কতৃক প্রতিষ্ঠিত , শান্তিময় বিহারের নবরুপকার কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের এর ১৮তম প্রয়ান দিবস ও কৃতি সাংঘিক ব্যাক্তিত্ব বাংলাদেশ বুড্ডিষ্ট মংক সোসাইটির সভাপতি মন্ডলীর সাবেক সদস্য তালুকদার পাড়ার জম্মজাত সন্তান খামাড়বাড়ী ধর্মদূত বিহারের সাবেক অধ্যক্ষ প্রয়াত ধর্মানন্দ মহাথের’র ১ম প্রয়ান দিবস উপলক্ষে নিজ বাড়ীতে তরুন সাংঘিক ব্যাক্তিত্ব করুনা প্রিয় ভিক্ষুর সঞ্চালনায় ও আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।
প্রধান ধর্মদেশক এর আসন গ্রহন করেন উত্তর গুজরা বিবেকরাম বিহারের অধ্যক্ষ সুদেশক ভদন্ত পুর্নানন্দ মহাথের ।
পারিবারিক পরিচিতি প্রদান করেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা বাবু রুপতি রঞ্জন বড়ুয়া । স্বাগত বক্তব্য প্রদান করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি,আবুরখীল সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাংবাদিক রতন বড়ুয়া ।
এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা সলিল বিকাশ বড়ুুয়া, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা ও পূর্বআবুরখীল শান্তিময় বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া, সমাজ সেবক বিভুতি বড়ুয়া, সমাজ সেবক অনিল কান্তি বড়ুয়া, সমাজ সেবক মিহির কান্তি বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল , কুসুম বড়ুয়া, অসিম বড়ুয়া, রাজিব বড়ুয়া, সাগর বড়ুয়া প্রমুখ।
এই পুন্যময় অনুষ্ঠানে খামার বাড়ী ধর্মদূত বিহারের উপাসক উপাসিকারা উপস্থিত ছিলেন।

