[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদধর্ম" মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি প্রসারে সার্বজনীন মতবাদ " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

” মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি প্রসারে সার্বজনীন মতবাদ ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

কমিউনিটি ভিত্তিক শান্তিবাদী সংগঠন অতীশ দীপঙ্কর পিস ট্রাষ্ট বাংলাদেশ (এডিপিটি বাংলাদেশ) আয়োজনে ও HWPL Korea এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টারে বিগত ১৬ মে ২০২৬ই শনিবার শান্তি ও সম্প্রীতি বিষয়ক এক আন্ত:ধর্মীয় সংলাপ ও জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর ” মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি” প্রসারে সার্বজনীন মতবাদ শীর্ষক সেমিনার সংগঠনের চেয়ারম্যান প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বিকাল ৩.৩০টায় অনুষ্ঠিত হয়।

এডিপিটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা: দিবাকর বড়ুয়া।
সংলাপে আন্তর্জাতিক শান্তিবাদী প্রতিষ্ঠান HWPL Korea এর পরিচিতিমূলক বক্তব্য রাখেন ডিপার্টমেন্ট এর রিলিজিয়ন এর কোঅর্ডিনেটর জেকব বি।

সেমিনারে বিষয়বস্তুর আলোকে ইসলাম ধর্মের মৌলিক শান্তি ও সম্প্রীতির উপর পেপার উপস্থাপন করেন এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, হিন্দু ধর্মে সম্প্রীতির আলোকে ড. শ্রীপতি দাশ, বৌদ্ধ ধর্মের আলোকে ভদন্ত প্রিয়বংশ ভিক্ষু, খ্রীস্ট ধর্মের আলোকে পাস্টর বার্নোবা গোমেজ। দ্বিতীয় পর্বে জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর এর ” মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি” বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন করেন,
ঢাকার মুন্সিগঞ্জ এর বজ্রযোগীনী গ্রামের জন্মজাত মহামনীষা অতীশ এর জন্মভিটায় স্হাপিত কমপ্লেক্স এর অধ্যক্ষ ও পরিচালক ভদন্ত করুণানন্দ থের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, চুয়েট এর প্রফেসর ও স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাহিত্য পরিষদের বিভাগীয় সম্পাদক ড. উজ্জ্বল কুমার দেব, এনটিসিবি সাবেক সম্পাদক ড. অরুপ কুমার বড়ুয়া, ভদন্ত প্রিয়দর্শী মহাথের, লেখক ও অধ্যক্ষ শিমুল বড়ুয়া, লেখক, কবি ডা: পরিতোষ বড়ুয়া, কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সংগঠক এডভোকেট রেবা বড়ুয়া , সংগঠক প্রণবরাজ বড়ুয়া, সৌমেন চক্রবর্তী, শরীফ নবাব হোসাইন, বিশ্ববন্ধন’র ব্যবস্হাপনা সম্পাদক নুর মোহাম্মদ, অতীশ দীপঙ্কর সোসাইটি(ADS) এর অবীর বড়ুয়া, জুয়েল বড়ুয়া প্রমুখ।

সেমিনারে আলোচকগন বলেন, জ্ঞানভিত্তিক ও মূল্যবোধের সমাজ বিনির্মাণে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সহ সকল মহামনীষাগনে জীবন-দর্শন ও জাগতিক শিক্ষার আলোকে ধারন করে একটি শান্তিময় সমাজ ও বিশ্বব্যবস্হা প্রতিষ্ঠায় সর্বক্ষেত্রে সহনশীল, ক্ষমাশীল, সাম্য, বিনয় ও মানবপ্রেমের দীক্ষায় উজ্জীবিত হয়ে নিজের ও সামষ্টিক আচরণগত পরিবর্তনের মাধ্যমে নৈতিক উৎকর্ষতার বিকাশ ঘটাতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের চেয়ারম্যান প্রফেসর তুষার কান্তি বড়ুয়া শান্তি সংলাপ ও সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this