চট্টগ্রাম প্রতিনিধি: MetLife Bangladesh এর রনজিত এজেন্সি–১৬০ অফিস পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আলা আহমেদ। গত ১৬ মে ২০২৬ তারিখ দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাফর সাদেক চৌধুরী এবং লুতফর রহমান।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় অফিসের কার্যক্রম, পরিবেশ ও শৃঙ্খলা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে রনজিত এজেন্সি–১৬০ এর শাখা ব্যবস্থাপক রনজিত কুমার দে অতিথিদের স্বাগত জানান এবং অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ অফিসের উত্তরোত্তর সফলতা কামনা করেন।