[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদজাতীয়হাইকেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হাইকেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

ঢাকার রয়েল আরসালান কিচেন নামক হোটেল মিলনায়তনে গত ১৪ ই মে বৃহস্পতিবার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শ্রবন প্রতিবন্ধী শিশুদের জন‍্য নিবেদিত শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার সোসাইটির ২৯তম বার্ষিক সাধারণ সভা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আরেফিন শামসুল আলামিন।

এতে সংগঠনের বিভিন্ন জেলার সভাপতি ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন । সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার জনাব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বিগত বছরে সম্পন্ন কার্যক্রমের বিস্তারিত বর্ননা দেন সংগঠনের মহাসচিব জনাব তারিকুল ইসলাম খান এবং আর্থিক বিষয় অডিটকৃত প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার জনাব আসলাম পারভেজ ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইউনুস মিয়া। অনুষ্ঠানের শুরুতে হাইকেয়ারের প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক ও বিগত বছরে হাইকেয়ার সংশ্লিষ্ট যে সকল ব‍্যাক্তিবর্গ প্রয়াত হয়েছেন তাদের স্মরনে শোক প্রস্তাব গ্রহন করা হয় এবং মাগফেরাতের জন‍্য দোয়া করা হয়।
আগত প্রতিনিধিদের মধ্যে বক্তব‍্য প্রদান করেন হাইকেয়ার স্কুল রাজশাহীর প্রিন্সিপাল মিসেস শাহনাজ বেগম, টাংগাইল স্কুলের অধ্যক্ষ মিসেস ইশরাত জাহান, জনাব আশরাফুল হক খান স্বপন, চেয়ারম্যান, হাইকেয়ার স্কুল চট্টগ্রাম, চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষক জনাব শাহজাহান মোল্লা ও সদস‍্য জনাব আহসান গনি শিমুল, ও জনাব মোজাম্মেল হক, প্রধান শিক্ষক, চাপাই নওয়াবগঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাইকেয়ারের কার্য‍্যক্রম আরো সম্প্রসারিত ও বেগবান করার জন‍্য সমাজের স্বচ্ছল ব‍্যাক্তিদের এগিয়ে আসার জন্য আহবান জানান ।

মহাসচিব জনাব তারিকুল ইসলাম খান হাইকেয়ারের কার্যক্রমকে এগিয়ে নিতে যেসকল ব‍্যাক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত সদস‍্যগনের বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে সর্ব সম্মতিক্রমে আর্থিক প্রতিবেদন ও মহাসচিবের প্রতিবেদন গ্রহীত হয়।

এডভোকেট জনাব আঃ সাত্তারকে প্রধান, জনাব আসিফ বিন ইসলাম এ মিসেস জুলেখা বেগমকে সদস‍্য করে গঠিত নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম বর্ননা করেন। ১৩ টি কার্য নির্বাহী পদের প্রতিটিতে ১ জন করে প্রার্থী থাকায় সকলকে আগামী দুই বছরের জন‍্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় ।নব নির্বাচিত কমিটিতে বর্তমান চেয়ারম্যান জনাব আরেফিন শামসুল আলামিন, মহাসচিব জনাব তারিকুল ইসলাম খান ও ট্রেজারার জনাব আসলাম পারভেজ স্ব স্ব পদে পূনঃ নির্বাচিত হন। এছাড়াও সহসভাপতি(১) পদে জনাব সৈয়দ মাহাবুবুর রহমান, সহসভাপতি(২) পদে জনাব জনাব সৈয়দ সাদেক মোঃ আলী, সহসভাপতি(৩) পদে জনাব শামসুল হুদা, সহসভাপতি(৪) পদে জনাব তৌফিক আলী, ,
যুগ্ম মহাসচিব পদে জনাব ইয়াশফিন শামসুল আলামিন, কার্য নির্বাহী সদস‍্য যথাক্রমে জনাব নূরুল ইসলাম চৌধুরী, জনাব মীর হাসান ওয়াহিদ টিটু, মিসেস আবিদা আলী, মিসেস ফরিদা খাতুন ও মিসেস গুলশান আরা নির্বাচিত হন।
নব নির্বাচিত কমিটির সভাপতি মহোদয় ও অন‍্যান‍্য সদস‍্যদের ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান সংগঠনের কর্মীবৃন্দ।

অতপরঃ বিপুল করতালির মধ্যে সভাপতি মহোদয় সভাকে অবহিত করেন যে মোহাম্মদপুরের তাজমহল রোডে ১৩/৮ নং বাড়িটি তার মায়ের নামে ক্রয় করা হয়েছে। বাড়িটি সংষ্কারের কাজ চলমান এবং সংষ্কার শেষে আগামী ১লা জুন’২৬ থেকে বাড়িটি সার্বক্ষণিকভাবে হাইকেয়ারের ব‍্যাবহারের জন‍্য হস্তান্তর করা হবে। উপস্থিত সদস‍্যরা সবাই এমন খুশির খবরে সন্তোষ প্রকাশ করেন । তারা সভাপতি মহোদয়কে বিপুলভাবে অভিনন্দন জানান এবং তার উজ্জল ভবিষ‍্যৎ নিরোগ দীর্ঘ জীবন কামনা করেন।

সবশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন‍্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন এবং অতিথিদের মধ‍্যান্হ ভোজে আমন্ত্রন জানান।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...