প্রেস বিজ্ঞপ্তি| উরকিরচর কেরানীহাটে চুরি হওয়া দোকান পরিদর্শনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন কেরানীহাট বাজারে, ব্যাবসায়ী নিরু বড়ুয়া'র দোকান চুরি হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টার সময় দোকানের ১০টা তালা কেটে দোকানের দামী জিনিস'পত্র নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য জানায় সকালে পুলিশ এসে পরিদর্শন করে গেছেন ।
এছাড়াও তিনি আরো জানান চারজন বোরকা পরা চোর সিকিউরিটি গার্ডকে হাত-পা বেঁধে একদিকে ফেলে রেখে এই চুরির ঘটনা ঘটায়। এছাড়াও একিসাথে পূর্ব আবুরখীল তালুকদার পাড়ার একজন অটোরিকশা চালক জনি বড়ুয়ার রিকাসায় লাগানো নতুন ব্যাটারি খুলে নিয়ে যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা । তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে বা যাহারা এই চুরি করুক তাদের দ্রুত গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য ।
একি সময় বাজারের একটা মার্কেটে ৪জন লেবারের কাছ থেকেও চারটা মোবাইল নিয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী নিরু বড়ুয়া জানান এর আগেও দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার সময় রাতের অন্ধকারে প্রায় আট দশজন তার পথ রোধ করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় । নিরু বলেন কয়েকদিন আগে একটা মাল্টিপারপাস থেকে টাকা লোন করে মালামাল কিনেছেন ।

গতরাতেই তার দোকান থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে । আজ শুক্রবার বিকেলে রাউজানের সংসদ সদস্য জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ চুরি হওয়া দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের খোঁজ খবর নেন এরপর নেতৃবৃন্দ নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে যান ।
এসময় উপস্থিত ছিলেন জিসাস চট্টগ্রাম মহানগর এর সহ-সভাপতি দোলন বড়ুয়া, জিসাস চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোঃ শফিউল আজম , জিয়ামঞ্চ রাউজান উপজেলার সহ- সভাপতি মোঃ নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য দিবস বড়ুয়া, ৩নং ওয়ার্ড বি এন পির সাধারন সম্পাদক অরুন বড়ুয়া, ৩ নং ওয়ার্ড যুবদল নেতা টিপু বড়ুয়া ও ছোটন বড়ুয়া সহ কেরানী হাটের বিভিন্ন ব্যাবসায়ীরা ।