
সঞ্জয় বড়ুয়া মুন্না – রাউজান উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ আধারমানিক উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের মিলনমেলা উপলক্ষে ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল ৯টায় ” আধার মানিক উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩১ জুলাই ২০২৬ ৯৬ ব্যাচের মিলনমেলা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র বুলবুল চৌধুরী, অজয় বড়ুয়া, উৎপল চৌধুরী, ,শিমুল বড়ুয়া,উত্তম বড়ুয়া ,অনুজ বড়ুয়া, রিকু বড়য়া ,আদেশ বড়ুয়া,মেরী বড়ুয়া,অশোক বড়ুয়া,অর্পনা বড়ুয়া প্রমুখ। এছাড়াও ভার্চুয়ালী যুক্ত হয়েও অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন।

আসন্ন মিলনমেলা সফল করার লক্ষ্যে বুলবুল ,অজয়, শিমুল,উৎপল, শ্রীকান্ত, উত্তম ,অনুজকে নিয়ে সাত সদস্যের উদযাপন কমিটি গঠন করা হয়।

