[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে হরিণ শিকারে গিয়ে বন্ধুর গুলিতে বন্ধু নিহত

রাউজানে হরিণ শিকারে গিয়ে বন্ধুর গুলিতে বন্ধু নিহত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক॥

চট্টগ্রামের রাউজানে বন্যপ্রাণী (হরিণ) শিকার করতে গিয়ে লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার হলদিয়া রাবার বাগান সংলগ্ন সর্তা বন বিটের গহীন বনাঞ্চলে এই ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন (বয়স আনুমানিক ৪৫-৪৮) ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিরাম (বালি বাপের বাড়ি) এলাকার মৃত তোফায়েল আহমদের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

অভিযুক্ত বন্দুকধারী জামাল উদ্দিন নিহতের একই ওয়ার্ডের বাসিন্দা এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার সময় শফি, মহসিন ও অজ্ঞাত আরও দুজন সঙ্গী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সর্তা বন বিটের আওতাধীন বনাঞ্চলে প্রায়ই হরিণের বিচরণ ঘটে। ফটিকছড়ির একটি চক্র দীর্ঘদিন ধরে এই বনে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করছিল। শনিবার বিকেলে হরিণ আসার খবর পেয়ে জমির উদ্দিন তাঁর বন্ধু জামাল উদ্দিনসহ কয়েকজন সঙ্গীকে নিয়ে শিকারে যান।

বনের ভেতরে হরিণকে দেখতে পেয়ে জামাল উদ্দিন তাঁর নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি জমির উদ্দিনের গায়ে লাগে। গুরুতর আহত জমিরকে সঙ্গীরা দ্রুত খিরাম চৌমুহনী বাজারের একটি পল্লী চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জমিরের মৃত্যুর খবর নিশ্চিত হতেই লাশ ফেলে রেখে বন্দুকধারী জামাল উদ্দিন ও তাঁর সহযোগীরা এলাকা থেকে পালিয়ে যান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে থাকা মহসিন নামের এক গ্রামবাসীর বরাতে তিনি শুনেছেন যে জামাল উদ্দিনের গুলিতেই জমির মারা যান।

ফটিকছড়ি থানার ওসি আরও বলেন, “জামাল উদ্দিন ও জমির উদ্দিন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁরা একসঙ্গে হরিণ শিকার করতে গিয়েছিলেন এবং জামালের লাইসেন্স করা বন্দুকের গুলিতেই এই দুর্ঘটনাটি ঘটে।”

উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী হরিণ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। লাইসেন্স করা বন্দুক থাকলেও তা দিয়ে বন্যপ্রাণী শিকার করা আইনবিরোধী। এই ঘটনায় শিকারি বন্ধুর অসতর্কতায় প্রাণ গেল আরেক বন্ধুর এবং এখন পলাতক অবস্থায় রয়েছেন অভিযুক্তরা।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this