[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে ৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার

রাউজানে ৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

॥নিজস্ব প্রতিবেদক॥
চট্টগ্রামের রাউজানে সাখাওয়াত হোসেন (১১) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঘর থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি।

নিখোঁজ সাখাওয়াত রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াজিষপুর গ্রামের নাছির আহমদ বাড়ির মোক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় রহমত আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

সাখাওয়াতের বাবা মোক্তার হোসেন জানান, “গত বৃহস্পতিবার দুপুরে ভাত খেয়ে সে খেলতে গিয়েছিল। খেলার মাঠ থেকে ফিরে কাউকে কিছু না বলে সন্ধ্যায় হঠাৎ ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমরা তার কোনো সন্ধান পাইনি। পরে শুক্রবার (১৯ জুন) রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”

ছেলের শোকে কাতর মা জেসমিন আকতার আকুতি জানিয়ে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে হঠাৎ সে উধাও হয়ে যায়। আমরা চারদিকে খোঁজাখুঁজি করছি। কখনো রাউজান, কখনো হাটহাজারী ঘুরে বেড়াচ্ছি। বর্তমানে ছেলের সন্ধানে চট্টগ্রাম নগরীতে আছি। দয়া করে আমার ছেলেকে খুঁজে বের করে দিন।”

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সাখাওয়াতের গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফ হাতা টি-শার্ট ও হাফ প্যান্ট।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “জিডি করার পর থেকেই শিশুটির সন্ধান পাওয়ার জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। অনেক সময় শিশুরা নিজে থেকেই কোথাও আত্মগোপন বা চলে যায়, সেক্ষেত্রে খুঁজে বের করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this