[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামওস্তাদ অমিতাভ বড়ুয়ার প্রয়াণ দিবসে খাবার বিতরণ ও দুস্থদের শুভেচ্ছা উপহার প্রদান

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার প্রয়াণ দিবসে খাবার বিতরণ ও দুস্থদের শুভেচ্ছা উপহার প্রদান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img
রতন বড়ুয়া,চট্টগ্রাম : বেতারের প্রথম ও সর্বভারতীয় শিল্পী ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওস্তাদ অমিতাভ -পায়রা ফাউন্ডেশন এর আয়োজনে ৩ জুলাই শুক্রবার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি মহাবিহারে ওস্তাদজীর আবক্ষ মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দুস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ ও অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
ফাউন্ডেশন এর সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় এবং সংগীত শিল্পী জনি বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন অমিতাভ বড়ুয়ার সন্তান অধ্যাপক দিপংকর বড়ুয়া, রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসদ্দি,শিক্ষক শাবলু বড়ুয়া,চন্দ্রিমা বড়ুয়া মুনমুন।
উপস্থিত ছিলেন যোগেন্দ্র আরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়তিষ্য স্থবীর, সমাজ সেবক নিরুপম বড়ুয়া নীরু, সুমিত বড়ুয়া লাভলু , সুমন্ত বড়ুয়া শুভ, ড্যানি বড়ুয়া, চন্দ্রা বড়ুয়া, অধ্যাপিকা পুষ্পিতা বড়ুয়া, সংগঠক ডালিম বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, বিজয় বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, স্বদেশ বড়ুয়া ও নটু মৎসুদ্দী।
এই সময় ১২০ জন অনাথ শিশুদেরমাঝে খাবার বিতরণ এবং ২৬ টি দুঃস্থ পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। এই সময় বক্তারা বলেন, ২০২২ সাল থেকে প্রতিমাসে প্রথম সপ্তাহে এই সাহায্য প্রদান করা হয় এই ফাউন্ডেশন থেকে।
দিনের শুরুতে মহামুনি বিহারে ওস্তাদজীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং যোগেন্দ্র বৌদ্ধ বিহার আরামে দু:স্থ ৩০ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this