[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাপশ্চিম গুজরায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির নির্দেশনায়

পশ্চিম গুজরায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত :

রাউজান প্রতিনিধি:

spot_img

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর নির্দেশনায় বৃহস্পতিবার (৯ জুলাই) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মানবিক এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী এই সহায়তা অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, সেলিম সিদ্দিকী, মোহাম্মদ নুরুন নবী, নাজিম উদ্দীন, রেজাউল করিম, নেজামুল হক নেজাম, আবদুল মালেক, ইস্কান্দার হোসেন, মোহাম্মদ সায়মন, মিন্টু জলদাশ, বাবলু জলদাশ, হরি লাল জলদাশ এবং প্রদীপ জলদাশসহ স্থানীয় নেতাকর্মীরা।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this