[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাবন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা

পানিবন্দী ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত :

রতন বড়ুয়া

spot_img

রতন বড়ুয়া,রাউজান:টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট প্রবল পানির চাপ এবং একটি কালভার্টে পানি চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় চট্টগ্রামের রাউজান–নোয়াপাড়া সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (১১ জুলাই) ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আবুল কালাম। তারা ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা সলিমুল্লাহ খান, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুন নবী, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নুরুল হক সওদাগর, ইউনুস সওদাগর, মোহাম্মদ মিয়া, লোকমান হোসেন, মোহাম্মদ রুমান, বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের অভিযোগ, একটি কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের প্রবল স্রোত বিকল্প পথে প্রবাহিত হচ্ছে। এতে সড়কের বিভিন্ন স্থানে মারাত্মক ভাঙন ও ক্ষয় সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমান পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
পরিদর্শন শেষে ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে। পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি সড়ক রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ কালভার্টের প্রতিবন্ধকতা অপসারণ, পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং রাউজান–নোয়াপাড়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি জানান।
পরিদর্শন শেষে পশ্চিম গুজরা ইউনিয়নের পানিবন্দী ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this