[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামবাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রতন বড়ুয়া,চট্টগ্রাম | জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জনাব মো. নুরুল হক নুর এমপি, ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নবগঠিত বিভাগীয় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগে কমিটির সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফোরকান সিকদারের সঞ্চালনায়
উপস্থিত ছিলেন ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র,ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহা পরিচালক জনাব ফারুক ওয়াসিফ,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাহিদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মুমিনুর রশিদ শাহীন, মহাসচিব জনাব কামরুল ইসলাম ।

উক্ত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সহ সভাপতি হাসান সরদার জুয়েল,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা সরোয়ার উদ্দিন সেলিম,অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসীমউদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রোটারিয়ান এস এম আজিজ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন, সহ চট্টগ্রাম ও ঢাকা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। । বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যারা নালা-নর্দমা ও খাল দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এছাড়া সাতকানিয়া, চকরিয়া ও বন্যাকবলিত অন্যান্য নিচু এলাকার মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত বিভাগীয় কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...