[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সলিং: অবসান ঘটল হাজারো মানুষের দীর্ঘ ৩০ বছরের...

রাউজানে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সলিং: অবসান ঘটল হাজারো মানুষের দীর্ঘ ৩০ বছরের দুর্ভোগের

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার বহুল প্রতীক্ষিত কাঁচা সড়কটিতে অবশেষে সলিংয়ের কাজ শুরু হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে ৩০০ ফুট দৈর্ঘ্যের এ সড়কটি নির্মিত হচ্ছে।

দীর্ঘ প্রায় তিন দশক পর অবহেলিত সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ির এই কাঁচা সড়কটিতে দীর্ঘদিন ধরে কোনো যানবাহন চলাচল করতে পারত না। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, প্রান্তিক কৃষকসহ শত শত পরিবারের হাজার হাজার মানুষকে।

এমন পরিস্থিতিতে এলাকার দুর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে এবং সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেন মোহাম্মদ আলী সুমন। নিজস্ব অর্থায়নে সড়কটি সলিং করার মাধ্যমে এলাকাটির যাতায়াত সমস্যার এক স্থায়ী সমাধান হলো।

এলাকাবাসীর মতে, এতে করে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র আমূল বদলে যাবে এবং সব পেশার মানুষ এর সুফল ভোগ করবেন।

সড়কটির সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া, মো. জাহেদ, মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন ও ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় এলাকাবাসী উদ্যোক্তা ও অর্থায়নকারীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this