রাউজান উপজেলার নোয়াপাড়াস্হ কচুখাইন শাহী দরবার শরীফ এর আওলাদ, গাউছিয়া কমিটি ডুবাই ছাতুয়া শাখার উপদেষ্ঠা শাহজাদা মোহাম্মদ জাকের হোসেন ( ৬৫) গত ২৬ জুলাই রবিবার ২০২৬, সকাল ৮ টায় সংযুক্ত আরব আমিরাতের ডুবাইতে ইন্তেকাল করেছেন ( ইন্না - রাজেউন)।
ইন্তেকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়- স্বজন ও অনেক গুণ- গ্রাহী রেখে গেছেন।
তিনি শাহজাদা মরহুম ছালেহ আহমদ এর শাহজাদা মেঝ ভাই, শাহজাদা মোহাম্মদ আনোয়ার হোসেন এর চাচা এবং শাহজাদা মোহাম্মদ আদনান সামির পিতা হন।
মরহুমের প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম জেলার ষোলশহরস্হ জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসা ময়দানে ৩১ জুলাই ২০২৬ শুক্রবার বাদে জুমা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ২য় নামাজে জানাজা ৩১ জুলাই বাদে আসর তাহার নিজ এলাকা রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাহাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
মরহুম মোহাম্মদ জাকের হোসেন এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরাম'র অর্থ সম্পাদক শাহজাদা মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী ( ম: জি: আ:), শফিভান্ডার দরবার শরীফ এর শাহজাদা মোহাম্মদ ছালে নূর মাইজভান্ডারী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদষ্টা এম এ কাইয়ুম সুজা, উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা, সমাজসেবক মোহাম্মদ মহসীন, রাউজান প্রেসক্লাব'র প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, সমাজসেবক মোহাম্মদ আবদুস সালাম, হক কমিটি নোয়াপাড়ার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদ, সাংবাদিক, ডা: সুপন বিশ্বাস, অনলাইন এক্টিভিষ্ট অঞ্জন দাশ প্রমুখ।