
পূর্ব আবুরখীল তালুকদার পাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদের চারা বিতরন ও রোপন অভিযান সম্পন্ন হয়েছে।
রাউজান উপজেলার পুর্ব আবুরখীল তালুকদার পাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদের উদ্যোগে আজ শনিবার বিকাল ৪টায় তালুকদার পাড়ায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ গাছের চারা রোপন ও বিতরন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ঝুন্টু বিকাশ বড়ুয়া,সাধারন সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া,সহ-সাধারন সম্পাদক শিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া,সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া, কার্যকরী সদস্য নয়ন বড়ুয়া, উজ্জল বড়ুয়া, সমাজকর্মী যিশু বড়ুয়া প্রমুখ।

