[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামপূর্ব আবুরখীল তালুকদার পাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত

পূর্ব আবুরখীল তালুকদার পাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img
আজ ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১১টায় পূর্ব আবুরখীল তালুকদার পাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদের উদ্যোগে এলাকার রাস্তা সংস্কার এবং পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের লক্ষে এক বিশেষ আলোচনা সভা পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজতর করা এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান এজেন্ডা নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে এলাকার ভাঙাচুরা রাস্তাগুলোর তালিকা তৈরি এবং জরুরি ভিত্তিতে তা সংস্কারের প্রাথমিক রূপরেখা পেশ করা হয়।
সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় ও সভাপতি ঝুন্টু বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা সদস্য কমল বড়ুয়া বাবুল , অবসর প্রাপ্ত সেনা সদস্য কুনাল বড়ুয়া, সেনা সদস্য রুবেল বড়ুয়া,সহ-সভাপতি অপু বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া,সহ-অর্থ সম্পাদক অজিত বড়ুয়া,উপদেষ্ঠা শিক্ষক দিবাকর বড়ুয়া,দপ্তর সম্পাদক রানা বড়ুয়া জনি , সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া, উপদেষ্ঠা প্রবাসী হিরু বড়ুয়া মুন্না,সদস্য রতন বড়ুয়া,সদস্য আকাশ বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তালুকদার পাড়া সংযোগ সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দে ভরা থাকায় সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি রাতের বেলা নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় দ্রুত কার্যকর সড়কবাতি (স্ট্রিট লাইট) স্থাপনের ওপর জোর দেওয়া হয়। স্থানীয় যুবসমাজ ও প্রবীণ ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি তহবিল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি এবং পরিষদের অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। পরিশেষে এলাকার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this