[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামলায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রতন বড়ুয়া ,চট্টগ্রামঃ ও.আর. নিজাম রোডস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে ১ সেপ্টেেম্বর মঙ্গলবার ২০২৬
বিনামূল্যে চোখের ছানি অপারেশন চিকিৎসাসেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ও‍য়েস্ট’র উদ্যোগে গত ২৫ জুলাই ২০২৬ তারিখে আবুরখীলে একটি বিনামূল্যে চক্ষু শিবিরের (আই ক্যাম্প) আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছিল, তাদের উন্নত চিকিৎসার অংশ হিসেবেই এই ছানি অপারেশন কর্মসূচির (Cataract Surgery Program) আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের (ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ) মূল ব্যবস্থাপনায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে লিও ক্লাব অফ চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এবং আবুরখিলের স্থানীয় এলাকাবাসী।

“সেবাই আমাদের মূল ভিত্তি” (We Serve, Rooted in Service) এই স্লোগানকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল দীর্ঘ সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ।

এ সময় ছানি অপারেশন কার্যক্রম তদারকি ও পরিদর্শন করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া এমজেএফ। এছাড়াও উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজর লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল, জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট(আইপিপি) লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ, ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সুকান্ত বড়ুয়া এমজেএফ, ক্লাব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন কেমি বড়ুয়া মুক্তা এমজেএফ, ক্লাব সেক্রেটারি লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, ক্লাব ট্রেজারার লায়ন রনি কুমার বড়ুয়া, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন তমাল কান্তি বড়ুয়া, কো-অর্ডিনেটর লায়ন রাজ‍্যশ্রী বড়ুয়া রাই, মার্কেটিং চেয়ারপারসন লায়ন অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, ক্লাব মেম্বার লায়ন সুপম বড়ুয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this