[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাদিবাকর বড়ুয়া আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি

শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করার উদ্যোগ নবগঠিত কমিটির

দিবাকর বড়ুয়া আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি

প্রকাশিত :

রতন বড়ুয়া, চট্টগ্রাম

spot_img

রতন বড়ুয়া, চট্টগ্রাম : রাউজান উপজেলার বৃহত্তর আবুরখীল গ্রামের কৃতি সন্তান, আবুরখীল খেলোয়াড় সমিতির সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অবঃ) দিবাকর বড়ুয়া (টিংকু) আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির (SMC) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই মনোনয়নকে ঘিরে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের নবগঠিত স্কুল পরিচালনা কমিটিতে সদস্য-সচিব হিসেবে মনোনয়ন পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অনন্যা বড়ুয়া। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক সদস্য ও সহ-সভাপতি শমন সদয় বড়ুয়া, বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক সদস্য শ্রাবনী বড়ুয়া, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি কুশা বড়ুয়া এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি কবিতা বড়ুয়া।

এছাড়া অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন বাবলী বড়ুয়া, মোছা. জান্নাতুল আরাফাত, মো. জাবেদ হোসেন ও সুজিত বড়ুয়া। ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়াকেও কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত দিবাকর বড়ুয়ার এই দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ার পর দিবাকর বড়ুয়া সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাউজানের অভিভাবক আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

দিবাকর বড়ুয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নেও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু একজনের পক্ষে সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলকে সঙ্গে নিয়ে আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি।

এদিকে নবগঠিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি দিবাকর বড়ুয়া ও কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা নতুন কমিটির সফলতা এবং বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...