[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদসারাদেশনোটিশ ছাড়াই উচ্ছেদের অভিযোগ, মানববন্ধন করেছে ভুক্তভোগীরা

নোটিশ ছাড়াই উচ্ছেদের অভিযোগ, মানববন্ধন করেছে ভুক্তভোগীরা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক : বায়েজিদ বোস্তামী বাংলা বাজার এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)আগাম নোর্টিশ ছাড়াই বৈধ ভাড়া চুক্তিনামা থাকার পরেও কোনো ধরনের আইনি নোটিশ না দিয়ে জোরপূর্বক দোকান ও বাসা থেকে উচ্ছেদের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা । প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী মো.নুরুল আলম ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ।

গত ২১/০৯/২০২৬ইং সোমবার বিকালে সিডিএ বরাদ্দকৃত বায়েজিদ বাংলা বাজার পূর্ণবাসন কৃত জায়গার সামনে এক মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

এ সময় মানববন্ধনে বক্তব্যে ভুক্তভোগী মো.নুরুল আলম জানান, বিগত ১৮/১০/২০১২ইং তারিখে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) পক্ষে প্রতিনিধিত্বকারী সচিব -এর সাথে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের আওতাভুক্ত বায়েজিদ বোস্তামী সড়ক সংলগ্ন বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ মৌজার আর.এস.দাগ নং-২৪৫৮(অংশ) এর আন্দর ৮.৯৯৬ কাঠা ভূমি আগামী ২৫(পঁচিশ) বছর মেয়াদ পর্যন্ত একটি লিখিত ভাড়ার চুক্তিনামা সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী তিনি নিয়মিত ভাড়া ও আনুষঙ্গিক বিল পরিশোধ করে আসছিলেন।

কিন্তু চুক্তি ভঙ্গ করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ তার লোকজন ও পুলিশ প্রশাসন নিয়ে এসে পূর্বে কোন আইনি নোর্টিশ ছাড়া জোরপূর্বক আমার দোকান ও বসত ঘর উচ্ছেদ করেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, উচ্ছেদের সময় তার ব্যবসার মালামাল,ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং অনেক মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
প্রচলিত দেশের আইন ও ভাড়াটিয়া সুরক্ষা আইন অমান্য করে এই অমানবিক উচ্ছেদ চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মানববন্ধনে ভুক্তভোগী আরও বলেন, “চুক্তি বহাল থাকা অবস্থায় আইনগত কোনো নোটিশ ছাড়া এভাবে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আর্থিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছি।”
ভুক্তভোগী এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও সিডিএ এর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সাথে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ীরা তাদের দোকানের অগ্রিম টাকা এবং ব্যবসার ক্ষতিপূরণের দাবি জানান এবং বর্তমানে তারা মানবেতর দিন যাপন করছেন বলেও জানান।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this