
নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সবুজে বাঁচি , সবুজে বাঁচাই, নগর প্রাণ সবুজে সাজাই এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম জেলা শিল্পকলা অডিটেরিয়ামে ডেঙ্গু ,ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও পরিবেশ রক্ষার্থে আলোচনা সভা, র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোজির মাননীয় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরো অনেক গুনীজন , পরিবেশ সংগঠক ও অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন।
সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুদ রানা অনুরোধ জানিয়েছেন ।

