[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলাসিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দের সৌজন্য...

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি’র আঞ্চলিক নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ সিটি মেয়রকে সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা এবং চট্টগ্রাম নগরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি অপরাধমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক চট্টগ্রাম গড়ে তুলতে সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনা প্রশাসনকে সবসময় সঠিক পথে রাখতে সহায়তা করে।

মেয়র ক্রাইম রিপোর্টারদের পেশাগত দায়িত্ব পালনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক অরুপ চন্দ,সাংবাদিক রতন বড়ুয়া, রিপোর্টার মিথিলা বনিক, সাবরিনা আফরোজা , বায়েজীদ ফরায়েজি সহ জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির নেতৃবৃন্দ ।

নেতৃবৃন্দ নগরবাসীর জীবনমান উন্নয়ন ও জনস্বার্থমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য মেয়রকে ধন্যবাদ জানান এবং সমাজের নানা অনিয়ম ও অপরাধ উদঘাটনে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাত শেষে চসিক মেয়র দেশের পেশাদার সাংবাদিকদের কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this