
মিথিলা বনিক, চট্টগ্রাম: সাংবাদিক সংস্থা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ গত বুধবার সকালে চট্টগ্রাম লেডিস ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সমাজকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সভায় উভয় সংগঠনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করা, অপরাধ রোধে সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। নেতৃবৃন্দ মনে করেন, একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে নারী সমাজ ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় চট্টগ্রাম লেডিস ক্লাবকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষ হতে লেডিস ক্লাবের সম্পাদিকা বোরহানা কবীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গণমাধ্যম কর্মী মিথিলা বনিক ও রতন বড়ুয়া ।
এসময় সকলের প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং উভয়েই আগামী দিনে সমাজ উন্নয়নে বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা, সহ সম্পাদিকা মিনু আলম, কোষাধ্যক্ষ্যা-সৈয়দা শামীম কাদের সুরমা, সাংগঠনিক সম্পাদিকা-রোকেয়া আক্তার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সদস্য নাছিমা শওকত, রেহানা আকতার করিম, নাহার আলমগীর, মাইনু নিযাম, রোকেয়া চৌধুরী, হাজেরা আলম মুন্নী, রওশন আক্তার, সকিনা বেগম চৌধুরী, রোকেয়া জামান, লায়লা বেগম, আশরাফুন্নেসা, লায়লা ইব্রাহিম বানু, মুনিরা হুসনা, সাকেরা সাদেক, ডা. আরীফা বেগম, মর্জিনা আখতার, রোকেয়া আহমেদ, মনোয়ারা আলম রুবী, হাফসা সালেহ, খালেদা আক্তার চৌধুরী মরিয়ম মরিয়ম প্রমুখ ।

