[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামউপজেলারাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই

রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ২৫ লাখ টাকা এবং কয়েকটি দামি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের রাজচন্দ্র পাড়া সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম শামসুন নাহার (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগরের বাড়ির বাসিন্দা এবং প্রবাসী মোহাম্মদ আজফালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা ছেলের পাঠানো টাকায় দেশে জমি কেনার কথা ছিল শামসুন নাহারের। চুক্তি বা সাব-রেজিস্ট্রির উদ্দেশ্যে ব্যাংক থেকে সেই টাকা তুলে রাউজান সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রাজচন্দ্র পাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত তাদের বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে নগদ ২৫ লাখ টাকা এবং কয়েকটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

দিনের আলোয় জনবহুল এলাকায় এমন ধুরন্ধর ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীর পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শনে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে জোরদার তদন্ত ও অভিযান শুরু হয়েছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this