[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedকিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার: অস্ত্র ও হুমকিমূলক অডিও দিয়ে...

কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার: অস্ত্র ও হুমকিমূলক অডিও দিয়ে চালাত চাঁদাবাজি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাংয়ের মূলহোতা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’-কে (২৬) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে নোয়াখালীর কবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর একজনকে হুমকি দিচ্ছেন। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়াতদন্ত শুরু করে এবং ভিডিওর ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার জনৈক ব্যক্তির। শাওন সরাসরি অস্ত্র ব্যবহার না করলেও বিভিন্ন সময়ে মোবাইল ফোনে অস্ত্রের ছবি, ভিডিও এবং হুমকিমূলক অডিও রেকর্ড করে রাখত। পরবর্তী সময়ে এই ডিজিটাল কন্টেন্টগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজি ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করত সে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ও অস্ত্রের উৎস খতিয়ে দেখতে পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this