[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদUncategorizedরাউজানে ফেসবুকে পোস্ট নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত: অস্ত্রসহ অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার

রাউজানে ফেসবুকে পোস্ট নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত: অস্ত্রসহ অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে (৪৮) ছুরিকাঘাতে জখমের ঘটনায় মুহাম্মদ সাব্বির হাসানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নোয়াপাড়া পথেরহাটস্থ আমির মার্কেটের একটি দোকানের ভেতরে সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। মুরাদের চাচা টিবলুর কাছ থেকে কেনা জমিতে সাব্বির ঘর নির্মাণ করতে গেলে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, মুরাদের ভাই মানিক ফেসবুকে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বিভিন্ন ছবিসহ পোস্ট দেন। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক পালিয়ে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালান।

গত ১৫ নভেম্বর পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে একটি এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সাব্বির একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করার কথা স্বীকার করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ আরও ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this