[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদচট্টগ্রামপুলিশের গাড়ি চুরি? পুলিশ লাইনের সামনে থেকে!

পুলিশের গাড়ি চুরি? পুলিশ লাইনের সামনে থেকে!

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ লাইনের সামনে গাড়ি রেখে সদস্যরা খাবার খেতে যাওয়ার সুযোগে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। তবে পুলিশের দ্রুত অভিযানে মাত্র তিন ঘণ্টার মধ্যে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল টিমে নিয়োজিত পুলিশ সদস্যরা বের হন। গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে তারা রাস্তার পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে দেখেন গাড়িটি নির্দিষ্ট স্থানে নেই।

আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি অত্যন্ত চতুরতার সাথে গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন।

ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে জোরালো তৎপরতা ও অভিযান শুরু হয়। নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, পুলিশের তাড়া ও বিভিন্ন পয়েন্টে অভিযানের মুখে পড়ে চোর চক্র। অবশেষে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

দিনদুপুরে পুলিশ সদস্যদের গাড়ি চুরির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়ি চুরির সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this