[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদবিনোদনকলকাতায় তোপের মুখে জয়া আহসান

কলকাতায় তোপের মুখে জয়া আহসান

প্রকাশিত :

বিনোদন ডেস্ক

spot_img

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ঘিরে বিক্ষোভের ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে জয়া আহসানকে অতিথি করায় বিক্ষোভ করে বিজেপি।

রোববার (৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে।

যদিও জয়াকে বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি। এ অভিনেত্রী দুর্গাপুর ছাড়ার পর বিক্ষোভ-মানববন্ধন শুরু করে দলটি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভ্যাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল।

দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এ মঞ্চে রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু জয়া মঞ্চ ছাড়তেই বিতর্ক তুঙ্গে তোলে বিজেপি।

প্রশ্ন ওঠে মঞ্চে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভ্যালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ বিজেপির৷

বিক্ষোভকারীদের দাবি, এক বাংলাদেশি নাগরিককে রাজ্য সরকারের পূজা কার্নিভ্যালের মঞ্চে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত।

রাজ্যের নিজস্ব শিল্পী-সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলার শিল্পীদের অপমান।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

রতন বড়ুয়া : আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই এই স্লোগানে ফুলের...

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা...

অন্বেষা সংসদের মিলনমেলা সম্পন্ন

রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী সংগঠন অন্বেষা সংসদের বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা আনন্দঘন পরিবেশের মধ্যে...