[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদলাইফ স্টাইলবিশ্ব ভালোবাসা দিবস আজ

বিশ্ব ভালোবাসা দিবস আজ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

রতন বড়ুয়া : বিশ্ব ভালোবাসা দিবস আজ। দিনটি ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন দেখা যায়। প্রিয়জনকে ফুল, কার্ড, উপহার দেওয়া, ঘুরতে বের হয় ।

বিশ্ব ভালোবাসা দিবস আজ। দিনটি ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন দেখা যায়। প্রিয়জনকে ফুল, কার্ড, উপহার দেওয়া, ঘুরতে বের হওয়া—এসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন অনেকে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনটি এখন উৎসবের রূপ নিয়েছে।
শুধু উপহার আর ঘুরে বেড়ানোর মধ্যে এই ভালোবাসা সীমাবদ্ধ থাকেনা এক অপরের সাথে সুখ দুঃখ আনন্দ বেদনা এবং কুশল বিনিময় করে যেন এক মিলন মেলায় রুপ নেয় দিনটি।
বাংলাদেশে দিবসটি প্রবর্তন করেন সাংবাদিক শফিক রেহমান। ১৯৯৩ সালে তার সম্পাদিত মাসিক পত্রিকা ‘যায়যায়দিন’-এ ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ‘ভালোবাসা সংখ্যা’ প্রকাশের পর দিনটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ধীরে ধীরে তা সামাজিক আয়োজনে পরিণত হয়।

ভালোবাসা দিবসের ইতিহাস নিয়ে একাধিক মত রয়েছে। প্রাচীন রোমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ‘ফেব্রুয়ালিয়া’ বা ‘লুপারকালিয়া’ নামে একটি উৎসব পালিত হতো। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আয়োজনে উর্বরতা ও সমৃদ্ধির কামনায় দেবতার উদ্দেশে পূজা দেওয়া হতো। ১৪ ফেব্রুয়ারি ছিল দেবী জুনোর সম্মানের দিন। তখনকার কিছু আচার-অনুষ্ঠান ছিল বিতর্কিত ও সহিংস প্রকৃতির। একই সময়ে লটারির মাধ্যমে তরুণ-তরুণীর সঙ্গী নির্বাচন করার প্রথাও চালু ছিল বলে ইতিহাসবিদদের কেউ কেউ উল্লেখ করেন।

বসন্ত ও ভালোবাসা যেন একে অপরের পরিপূরক। প্রকৃতির রঙিন রূপ যেমন হৃদয়ে জাগায় আবেগ, তেমনি ভালোবাসার দিনটি মানুষকে টানে আপনজনের কাছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন মিলনায়তনে বসন্তবরণ অনুষ্ঠান, গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রয়েছে দিনব্যাপী কর্মসূচি।

রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে খ্রিস্টান ধর্মযাজক ভ্যালেন্টাইন যুবকদের গোপনে বিয়ে দিতেন। সম্রাটের নির্দেশ অমান্য করায় তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৬৯ বা ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর আগে এক তরুণীকে লেখা চিঠিতে তিনি ‘তোমার ভ্যালেন্টাইন’ বলে স্বাক্ষর করেছিলেন—এ কাহিনি থেকেই দিবসটির নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন।

বসন্ত শুধু প্রেমের বার্তাই আনে না, বাঙালির ইতিহাসেও এটি তাৎপর্যপূর্ণ ঋতু। ভাষা আন্দোলনের স্মৃতি বহনকারী ফেব্রুয়ারি মাস আমাদের আত্মপরিচয়েরও প্রতীক। তাই বসন্ত মানে যেমন রঙিন উৎসব, তেমনি চেতনারও জাগরণ।

ইতিহাস ও মতভেদের ভেতর দিয়ে ১৪ ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পরিচিত। ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে অনেকেই দিনটিকে মানুষে মানুষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা হিসেবে দেখেন।

হওয়া—এসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন অনেকে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনটি এখন উৎসবের রূপ নিয়েছে।

শুধু উপহার আর ঘুরে বেড়ানোর মধ্যে এই ভালোবাসা সীমাবদ্ধ থাকেনা এক অপরের সাথে সুখ দুঃখ আনন্দ বেদনা এবং কুশল বিনিময় করে যেন এক মিলন মেলায় রুপ নেয় দিনটি।

বাংলাদেশে দিবসটি প্রবর্তন করেন সাংবাদিক শফিক রেহমান। ১৯৯৩ সালে তার সম্পাদিত মাসিক পত্রিকা ‘যায়যায়দিন’-এ ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ‘ভালোবাসা সংখ্যা’ প্রকাশের পর দিনটি জনপ্রিয়তা পেতে শুরু করে। ধীরে ধীরে তা সামাজিক আয়োজনে পরিণত হয়।

ভালোবাসা দিবসের ইতিহাস নিয়ে একাধিক মত রয়েছে। প্রাচীন রোমে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ‘ফেব্রুয়ালিয়া’ বা ‘লুপারকালিয়া’ নামে একটি উৎসব পালিত হতো। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আয়োজনে উর্বরতা ও সমৃদ্ধির কামনায় দেবতার উদ্দেশে পূজা দেওয়া হতো।

১৪ ফেব্রুয়ারি ছিল দেবী জুনোর সম্মানের দিন। তখনকার কিছু আচার-অনুষ্ঠান ছিল বিতর্কিত ও সহিংস প্রকৃতির। একই সময়ে লটারির মাধ্যমে তরুণ-তরুণীর সঙ্গী নির্বাচন করার প্রথাও চালু ছিল বলে ইতিহাসবিদদের কেউ কেউ উল্লেখ করেন।
বসন্ত ও ভালোবাসা যেন একে অপরের পরিপূরক। প্রকৃতির রঙিন রূপ যেমন হৃদয়ে জাগায় আবেগ, তেমনি ভালোবাসার দিনটি মানুষকে টানে আপনজনের কাছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন মিলনায়তনে বসন্তবরণ অনুষ্ঠান, গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রয়েছে দিনব্যাপী কর্মসূচি।

রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে খ্রিস্টান ধর্মযাজক ভ্যালেন্টাইন যুবকদের গোপনে বিয়ে দিতেন। সম্রাটের নির্দেশ অমান্য করায় তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৬৯ বা ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর আগে এক তরুণীকে লেখা চিঠিতে তিনি ‘তোমার ভ্যালেন্টাইন’ বলে স্বাক্ষর করেছিলেন—এ কাহিনি থেকেই দিবসটির নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন।

বসন্ত শুধু প্রেমের বার্তাই আনে না, বাঙালির ইতিহাসেও এটি তাৎপর্যপূর্ণ ঋতু। ভাষা আন্দোলনের স্মৃতি বহনকারী ফেব্রুয়ারি মাস আমাদের আত্মপরিচয়েরও প্রতীক। তাই বসন্ত মানে যেমন রঙিন উৎসব, তেমনি চেতনারও জাগরণ।

তারপরও ১৪ ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পরিচিত। ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে অনেকেই দিনটিকে মানুষে মানুষে সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসব হিসেবে দেখেন।

লেখক- সাংবাদিক ও মানবাধিকার কর্মী ।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

হাইকেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকার রয়েল আরসালান কিচেন নামক হোটেল মিলনায়তনে গত ১৪ ই মে বৃহস্পতিবার ২০২৬ অনুষ্ঠিত...

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত

রাউজান উপজেলার ঐতিহ্যমন্ডিত ১২নং উরকিরচর ইউনিয়নের গ্রাম আবুরখীলের অংশ পূর্ব আবুরখীল তালুকদার পাড়া প্রজ্ঞানন্দ...

সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় মঞ্চ মাতাবেন – সংগীত শিল্পী ফারদিন

আগামী ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল সংগীত শিল্পী ও অভিনেতা মাসুম বিল্লাহ ফারদিন।...