[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদফিচারস্বাধীনতার বই উৎসব ২০২৬,চট্টগ্রাম ও আমার কিছু অনন্য অনুভূতি

স্বাধীনতার বই উৎসব ২০২৬,চট্টগ্রাম ও আমার কিছু অনন্য অনুভূতি

প্রকাশিত :

প্রফেসর অঞ্জলি বড়ুয়া

spot_img

আমি ও আমার মেয়েরা কখনো কোন মেলায় যাইনা তেমন। কিন্তু বই মেলায় প্রতিবৎসর দুই থেকে তিনবার যেতে হতো। আমার মেয়েরা দৈনিক পত্রিকা দেখে কি কি নতুন বই বের হচ্ছে তা লিস্ট করে রাখতো। একবার তো ২০০১ এর একুশে বইমেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বেহাল দশা হয়েছিল। চট্টগ্রামে থাকতে বিজয় মেলায় গিয়ে আমার বড় মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। তারপর মাইকে ঘোষণা দিয়ে সবাইকে একাকার করে পেলাম। ওর বয়স তখন মাত্র তিনবছর। ছোট মেয়ের জন্মই হয়নি।

প্রফেসর অঞ্জলি বড়ুয়া

এরপর থেকে শুধু বইমেলা, তারও আগে ছাত্রজীবন থেকে চট্টগ্রামে ছোট পরিসরে বইমেলা হলেও যেতাম চট্টগ্রাম থাকতে,কারণ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করা, বড় বড় শিল্পীদের গান শোনা। তখন চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা অনেক বই আমার আছে।
এবার গত ২৭ মার্চ ও ২৮ মার্চ দুদিন ব্যাপী স্বাধীনতার বই উৎসব- ২০২৬ এর আয়োজন করে বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি ও শৈলী সাহিত্য প্রকাশন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। সুনিপুণ কর্মপরিকল্পনা ও বর্ণিল আবহে দুদিনের প্রাণবন্ত উৎসবমুখর উপস্থিতি এ উৎসব অসাধারণ উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেক অনেক গুণী লেখক, কবি, সাহিত্যিক এর উপস্থিতি সমৃদ্ধ ও গৌরবময় করে রেখেছিল। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম,এ, মালেক।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, কবি, ছড়াকার, শিশুসাহিত্যিক, সংগঠক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রথিতযশা লেখক জনাব রাশেদ রউফ। রাশেদ রউফ এর বুদ্ধিমত্তা, সময় ও নিয়মানুবর্তিতা একটি সফল অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে শেষ হয়। এমন একটি অনুষ্ঠান করতে গেলে যা বই এর মত সংবেদনশীল বিষয় নিয়ে তা অনেক ত্যাগ, পরিশ্রম আর কর্মপদ্ধতির দক্ষতা অবশ্যই প্রয়োজন। যা রাশেদ রউফ এর সঠিক নির্দেশনায় বিশেষ উল্লেখযোগ্য বিষয়।

আমিও ঢাকা থেকে ছুটে গিয়েছি শুধু অনেক গুণীজনদের কথা শোনার জন্য ও সান্নিধ্যে সমৃদ্ধ হওয়ার জন্য, আমি প্রথমেই নিজের কথা দিয়ে শুরু করেছি এজন্যই যে চট্টগ্রামের এ ধরনের অনুষ্ঠান আমার মজ্জায় গাঁথা।তাই নিজেকে খুঁজে নিতে বার বার ছুটে যেতে ইচ্ছে করে।
বীর চট্টলা আমরা জানি বীর প্রসুত মাতৃভূমি। এখানে অনেক বীরের যেমন জন্ম হয়েছে অনেক অনেক বিখ্যাত কবি সাহিত্যিকের জন্মও এ বীরভুমিতে। আব্দুল করিম সাহিত্য বিশারদ, প্রথম মুসলিম মহিলা কবি রহিমুন্নেসা, আলাওল , দৌলত উজির বাহরাম খান, দৌলত কাজী, আস্কর আলী পন্ডিত, আশুতোষ চৌধুরী, আব্দুল গফুর হালী, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, সৈয়দ সুলতান, আসহাব উদ্দীন আহমদ,মুহাম্মদ এনামুল হক, ফরিদা হেসেন থেকে এ পর্যন্ত আবুল ফজল,ওমরাতুল ফজল, অধ্যাপক মোহাম্মদ খালেক , ওহীদুল আলম, মাহাবুব উল আলম, আরও অনেক স্বনামধন্য কবি সাহিত্যিকের নাম বলে শেষ করা যাবেনা।

বর্তমানে বিগত চল্লিশ বছর ধরে লেখালেখির জগতে যাঁরা স্বনামে প্রতিষ্ঠিতবিশেষ করে চট্টগ্রামের তাঁদের অধিকাংশ গুণী লেখক ও সাহিত্যিক এ স্বাধীনতা বই উৎসবে উপস্থিত ছিলেন। সময় বেঁধে দেয়া রাশেদ রউফ এর একটা বিশেষ নিয়ম, এ বেঁধে দেয়া সময়ে কবি সাহিত্যিকরা যে বোধ ও মেধা সমৃদ্ধ আলোচনা করেছেন তা অতুলনীয়। এক একজন লেখক নিজেরাই এক একটি প্রতিষ্ঠান ও সাহিত্যের ভান্ডার। তাঁদের অবিরত কত শুনতেও ক্লান্তি লাগেনা। কিন্তু চারমিনিটেও অনেক ঋদ্ধ আলোচনা হয়েছে যা হৃদয় ছুঁয়ে যায়, জাগরণ সৃষ্টি করতে পারে।

এ উৎসবে নবীন কবি, লেখকদেরও ভীষণভাবে উৎসাহিত করা হয়েছে, তাদেরকে অনুষ্ঠানসুচীতে রেখে, সবার অংশগ্রহণমুলক একটা অনুষ্ঠান উপভোগ করে সবাই ঋদ্ধ হয়েছে। একজন ক্ষুদ্র লেখক, নবীন, প্রবীন যেমনই হোক সবাইকে সুযোগ দিয়ে সম্মানিত করেছেন,তার মধ্যে আমি অধম একজন।

সবচেয়ে উল্লেখযোগ্য ছিল শিশু সাহিত্য উৎসব, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি ও ছড়া প্রতিযোগিতা। শিশুদের প্রত্যেককে বই উপহার দেয়া হয়, বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে বই ও প্রাইজমানি পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। এ ছাড়া বইএর পৃষ্ঠপোষকদের দুহাজার টাকার বই দিয়ে সম্মানিত করা হয়। নতুন বই প্রকাশক ও লেখকদের পরিচয় করিয়ে দেয়া হয়, নতুন বই এর উন্মোচন করে লেখকরা নিজেদের বই এর কথা বলার অনুষ্ঠানটি ছিল অত্যন্ত হৃদয়ছোঁয়া। এ অধ্যায়ের পাঠ উন্মোচনে উদ্বোধক ছিলেন এ সময়ের জনপ্রিয় লেখক, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী।

স্বাধীনতা বই উৎসব- ২০২৬ এটা নিয়ে অনেক অনেক লেখায় বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক লেখা প্রকাশিত হয়।

দারুণ আনন্দযজ্ঞে অফুরান প্রাণশক্তি নিয়ে ফিরেছেন বইপ্রেমী মানুষ। আমিও তার মধ্যে একজন। বই নিয়ে এমন জমজমাট উৎসব করা শুধু রাশেদ রউফ এর মতো একজন মানুষের পক্ষেই সম্ভব।

দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দুই বাংলার বাচিক শিল্পী ও সংগঠক জনপ্রিয় নারী ব্যক্তিত্ব কথাসাহিত্যিক আয়েশা হক শিমু। একটা অনুষ্ঠানকে প্রাণময় করে রাখে সেই অনুষ্ঠানের সঞ্চালক। যে ক্ষমতা সবার প্রিয়ভাজন আয়েশা হক শিমুর রয়েছে, তাঁর কথা, বাক্যসংযোজন, কথাশৈলী শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটায় না। যে কারণে সারাদিন ব্যাপী দুদিন ধরে বসেছিল অসংখ্য দর্শক শ্রোতা আনন্দ নিয়ে, ক্লান্তিহীন ভাবে।

চট্টগ্রামে বই, লেখক, সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের নিয়ে অনুষ্ঠান দুই তিনমাস পর পরই হয় জমজমাট ভাবে।যার আয়োজক থাকেন জনাব রাশেদ রউফ। আর তাঁর বদান্যতায় সৃষ্টি “চট্টগ্রাম একাডেমি “তে প্রতিদিনই একটা না একটা সাহিত্য উৎসব চলতেই থাকে। এই চট্টগ্রাম একাডেমির সৃষ্টি লগ্ন থেকে কোন অনুদান বা সাহায্য চায়নি ও পায়ওনি রাশেদ রউফ। এই একাডেমির আরও সুন্দর ও উন্নয়ন এর জন্য যা একান্ত দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু নিরেট, নির্ভেজাল, সততার সাথে পথচলা মানুষ রাশেদ রউফ তা কখনো ব্যক্ত করেনি কারো কাছে, চায়ওনি।এটা তাঁর বিনয় ও ভালোবাসায়র আর এক নাম।

চট্টগ্রামের এই যে সাহিত্য ও সংস্কৃতি চর্চা এখনো শত সংকটময় পরিস্থিতিতে টিকে আছে এই রাশেদ রউফ এর মত মানুষদের কারণে। শৈলী প্রকাশন থেকে প্রতিবছর শত শত বই প্রকাশিত হয়েছে। এই সময়ের বিভিন্ন পরিবর্তন বিবর্তন এর অকাল সময়েও এবার শৈলী প্রকাশন থেকে ২৯ টি বই প্রকাশিত হয়েছে। এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর উদ্যোগে যে বই মেলা চলছে তাতে শৈলী প্রকাশন সগৌরবে অংশগ্রহন অব্যাহত রেখেছে। শৈলী প্রকাশন এর কর্ণধার হলেন জনাব আয়েশা হক শিমু। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

আশা করবো বইমেলা আগামীতে একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা সবার। বইয়ের উৎসব একটি অগ্রগতির যাত্রা, সৃজনশীলতার যাত্রা, আমাদের সাহিত্য ও সংস্কৃতি অব্যাহত রাখার যাত্রা। তা এভাবেই স্বাধীনতা বই উৎসব, শিশু সাহিত্য উৎসব, লেখক পাঠকের মিলন মেলায় সাহিত্য আড্ডা ও আলোচনায় অব্যাহত থাকুক সেটাই পরম প্রত্যাশা।
অগ্রগতি হোক পাঠকের,লেখকের। মেলবন্ধন তৈরি হোক লেখক ও পাঠকের, সংযোগ হোক মেধা ও মননের, সৃষ্ঠি হোক সমৃদ্ধ লেখক, মনোযোগী পাঠক। সৃষ্টি হোক নব নব সমৃদ্ধ লেখা,কবিতা, গান, প্রবন্ধ, দোহা, পুঁথি। বেঁচে থাকুক আমাদের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য। সবশেষে এমন একদিন আসুক শিশুদের প্রত্যেকের অন্যতম প্রযুক্তি হোক বই। শিশু, কিশোর, তরুণ তরুণী, যুবক, বৃদ্ধ সকল মানুষ এর নিত্য সঙ্গী হোক বই। সকল উপহার, শুভেচ্ছা, ভালোবাসায় থাকুক বই।

লেখক- অধ্যাপক ও প্রাবন্ধিক

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

” মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি প্রসারে সার্বজনীন মতবাদ ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কমিউনিটি ভিত্তিক শান্তিবাদী সংগঠন অতীশ দীপঙ্কর পিস ট্রাষ্ট বাংলাদেশ (এডিপিটি বাংলাদেশ) আয়োজনে ও HWPL...

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত নেজাম উদ্দিনকে বাঁচাতে সাহায্যের আবেদন: প্রয়োজন ৫০ লাখ টাকা

সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা মো. নেজাম উদ্দিন (৪৬) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।...

সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় মঞ্চ মাতাবেন – সংগীত শিল্পী ফারদিন

আগামী ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল সংগীত শিল্পী ও অভিনেতা মাসুম বিল্লাহ ফারদিন।...