[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদবিনোদন৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

প্রকাশিত :

বিনোদন ডেস্ক

spot_img

অভিনয় ছেড়েছেন, ছেড়েছেন দেশ, বদলেছেন বেশও। কালেভদ্রে আসেন দেশে। এবার যেমন এলেন ৫ বছর পর। সহজে কথা বলতে চান না গণমাধ্যমে।

বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সেসময় তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন।

স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন।

কিন্তু সে সময় তারা বিফল মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন শাবানা। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে।

২০২০ সালের আগে শাবানা এসেছিলেন ২০১৭ সালে। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় শাবানার। শাবানার অভিনয়ের শুরুটা সেই ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর পাঁচেক পর নায়িকা হিসেবে তাঁর অভিষেক হয় ‘চকোরী’ ছবিতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম।

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

ফুলের হাসি ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

রতন বড়ুয়া : আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই এই স্লোগানে ফুলের...

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা...

অন্বেষা সংসদের মিলনমেলা সম্পন্ন

রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী সংগঠন অন্বেষা সংসদের বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা আনন্দঘন পরিবেশের মধ্যে...