[nlbd_date] [show_hijri_date_bn]

প্রচ্ছদশিল্প সাহিত্যআপনার কবিতার জন্য আমি মুসলমান, আল মাহমুদ প্রসঙ্গে কবীর সুমন

আপনার কবিতার জন্য আমি মুসলমান, আল মাহমুদ প্রসঙ্গে কবীর সুমন

প্রকাশিত :

নিউজলাইন ডেস্ক

spot_img

বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, বিপ্লবী এ পথপরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণীত করেছেন, তিনি কবি আল মাহমুদ। গত ১১ জুলাই ছিল কবির ৯০তম জন্মদিন।

এ দিনকে ঘিরে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লেখকের ভক্তরা। একই সাথে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।

আধুনিক বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী আল মাহমুদের জন্মদিনে সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “আপনি যে পক্ষই নেন, আপনি আমার কবি। আজও আমার প্রেমের কবি, আমার বুড়ো বয়সেও নাছোড় প্রেমের কবি।

এ বক্ষ বিদীর্ণ করে নামে যেন তোমার তালাক।’ আমি যে ডেরায় থাকি সেখানে একজন আপনার কবিতা জোগাড় করে পড়ায়, উদ্ধৃতি দেয়।

মাঝে মাঝে, ঈশ্বরবিতৃষ্ণ এই আমিটার মনে হয় শুধু আপনার জন্য, আপনার কবিতার জন্য আমি মুসলমান।”

কবির সুমন যোগ করেন, ‘আমি ডরাই না ধম্মোবোম্বেটেদের। কিছুতে বিশ্বাস না করেও শুধু আপনার কবিতার জন্য, আপনার কাব্য, ব্যক্তিত্বের জন্য আমি মুসলমান বোধহয়।

এখনও বেঁচে আছি যদি শুনে ফেলি কোনো কন্যা এই ঘাটের মড়ার জন্যেও গাঙের ঢেউ এর মতো বলে উঠেছেন কবুল কবুল। আপনি কি জানেন আপনি বাংলার একমাত্র আধুনিক কবি? যিনি তাঁর কবিতায় মুকুন্দরামের নাম নিয়েছেন।’

এরপর তিনি বলেন, “যিনি লিখতে পারেন ‘আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন’ তিনি যখন যা খুশি তাই করতে পারেন।

আপনার কবিতা না পড়লে এই ঈশ্বরবিতৃষ্ণ সুরতালছন্দ-রাগ-খেয়াল পূজারি তার গানে লিখতে পারত না ‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’। হসে মার্তি বলেছিলেন, ‘প্রেম কখনও মাতাল হয় না’।”

কবির সুমোন বলেন, ‘কসম খোদার আল মাহমুদ, শান্ত হলে আপনি আরও কত কী করতে পারতেন, আমিও। আপনি এক বাঙালি কবির কবর আর শেয়াল নিয়ে কবিতা লিখতেন না।

আমিও বুড়ো বয়সে মরার আগে বাংলা খেয়াল, বাংলা খেয়াল করে বেড়াতাম না। খোদার কসম আল মাহমুদ, মহাকবি, মহাকবি সুকুমার রায়ের পর একমাত্র আপনাকে মানি মহাকবি হিসেবে। আপনাকে ভালোবাসি।’

তিনি আরও লিখেছেন, ‘থাকুক বা যাক সব ধর্ম, সব পার্বন, সব বক্তিমে, সব উপদেশ, সব প্রতিশ্রুতি, সব ভালো, সব স্বর্গ, সব মুক্তি, সব অমুক তমুক আপনার উক্তিই সত্য কারণ আপনার প্রেম খাঁটি।

প্রেম আপনার কবিতার মত খাঁটি৷ আপনার কোনো কিছু শান্ত নয়। আপনি বাংলা ভাষার মতো, সুকুমারের ভাষার মতো যা তা, আপনার কবিতার মতো।’

সবশেষে আল মাহমুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবীর সুমন লিখেছেন, “আমার জীবনসন্ধেতে যদি একটিও তুলসী তলা পাই সেখানে প্রদীপ জ্বালাব আপনারই নামে।

খোদার কসম আমার বাংলার আমার কবি আল মাহমুদ ‘হৃদয়ের ধর্ম নিয়ে’ আপনার নাম নিয়ে আমি মিছে কথা বলতে পারব না। আমার সুবিধে আমার দেশের মানচিত্র নেই।

আমার দেশের গান বাংলা খেয়াল- বাংলা খেয়াল নানান রাগে। আমার দেশের গাঙে ঢেউ ওঠে শুধু কন্যে কবুল কবুল বলবে বলে। কসম খোদার, সংযমী মহাকবি আল মাহমুদ।”

Latest articles

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি! চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরে বিদেশে সাংসদ গিয়াস ও হুমাম কাদের

॥সাহেদুর রহমান মোরশেদ, চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬॥ চিকিৎসা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্তমানে...

রাউজানে দেশীয় শটগান ও কার্তুজসহ কিশোর গ্যাং মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুই রাউন্ড...

যারা গুলি খেয়েছেন, ভয়ের কারণ নেই’: ফটিকছড়িতে গুলির পর ফেসবুকে সম্পৃক্ততা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের, আহতদের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ...

সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বিষধর সাপের ছোবলে আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু...

More like this

” মানব উৎকর্ষতা ও বিশ্বশান্তি প্রসারে সার্বজনীন মতবাদ ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কমিউনিটি ভিত্তিক শান্তিবাদী সংগঠন অতীশ দীপঙ্কর পিস ট্রাষ্ট বাংলাদেশ (এডিপিটি বাংলাদেশ) আয়োজনে ও HWPL...

স্বাধীনতার বই উৎসব ২০২৬,চট্টগ্রাম ও আমার কিছু অনন্য অনুভূতি

আমি ও আমার মেয়েরা কখনো কোন মেলায় যাইনা তেমন। কিন্তু বই মেলায় প্রতিবৎসর দুই...

পশ্চিম গুজরায় ধর্মসম্মেলন ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

রতন বড়ুয়া, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় স্বর্গীয় স্বপন দে’র বাড়িতে...